ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা থেকে ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ৩০০ আসনে দায়িত্ব পালন করবেন।
১৭টি সংস্থা নিয়েছে ৬৪% পর্যবেক্ষক
এর মধ্যে ১৭টি সংস্থা থেকে নিয়োগ পেয়েছেন ৩৫,৪২৭ জন, যা মোট পর্যবেক্ষকের ৬৪ শতাংশ। পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) একাই নিয়েছে ১০,৫৫৯ জন। কুড়িগ্রামের নামসর্বস্ব গরিব উন্নয়ন সংস্থা থেকেও বিপুল সংখ্যক পর্যবেক্ষক রয়েছেন।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক
৩৯টি দেশ ও সংস্থা থেকে ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করবেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, কোনো সংস্থা বা পর্যবেক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বড়সংখ্যক অনুমোদিত সংস্থা ও মোর্চা
পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট – ১০,৫৫৯
কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট (কার্ড) – ৩,৮৬১
রিয়ান মনি সোসাইটি – ২,৬৯৭
সংগতি সমাজ কল্যাণ সংস্থা – ২,৬০৪
রিসডা বাংলাদেশ – ১,৬৪৫
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি – ১,১৮৫
ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ – ১,৫৩৫
এছাড়া আরও ১০টি সংস্থা মিলিয়ে বিভিন্ন মোর্চা হিসেবে কাজ করছে।
সবচেয়ে বেশি পর্যবেক্ষক যেসব আসনে
কুড়িগ্রাম-২ – ৫৩২, যশোর-৬ – ৫১০, ভোলা-৪ – ৪৯৯, খুলনা-২ – ৪৪৮, যশোর-৩ – ৪৪৭, বরগুনা-১ – ৪৩৯।
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক
পাকিস্তান: ১০ সাংবাদিক, ৩ পর্যবেক্ষক
ভারত: ৬ সাংবাদিক, ২ পর্যবেক্ষক
মালদ্বীপ: ৫ পর্যবেক্ষক
ইউরোপীয় ইউনিয়ন: প্রায় ২০০ জন
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন: ২৮ জন
কমনওয়েলথ সেক্রেটারিয়েট: ২৫ জন
অন্যান্য: বিভিন্ন দেশ থেকে ১০০+ জন পর্যবেক্ষক ও সাংবাদিক
সংস্থা ও নেতৃত্ব
ইম্প্যাক্ট ইনিশিয়েটিভের দায়িত্বে আছেন সাবেক ভিসি ড. চৌধুরী মাহমুদ হাসান। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি থেকে ১,১৮৫ জন পর্যবেক্ষক অনুমোদিত। দুটি সংস্থা মিলিয়ে ‘ভয়েস নেটওয়ার্ক’ নামে মোর্চা তৈরি করেছেন। রিসডা বাংলাদেশ ও বাকেরগঞ্জ ফোরামও একটি মোর্চা ‘ইডব্লিউএ’-তে যুক্ত।
শু/সবা
























