১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুবর্ণচরকে পৌরসভা করার ঘোষণা মোহাম্মদ শাহজাহানের 

নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভা বাস্তবায়ন, সুবর্ণচর রেললাইন স্থাপন ও চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান।
মোহাম্মদ শাহজাহান সুবর্ণচরের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, ক্ষমতায় এলে পানির সংকট, বিদ্যুৎ ঘাটতি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন’সহ এলাকার সার্বিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। সুবর্ণচরের বহু প্রতীক্ষিত পৌরসভা বাস্তবায়ন, সুবর্ণচর রেললাইন স্থাপন এবং চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
রোববার বিকেলে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভা শেষে এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয় এবং নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র যানজট

সুবর্ণচরকে পৌরসভা করার ঘোষণা মোহাম্মদ শাহজাহানের 

আপডেট সময় : ০৮:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬