১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও মামুনুল হক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের কথা রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির আমির ডা. শফিকুর রহমান রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এ উদ্যোগের অংশ হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

এর আগে গতকাল রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও কর্মসূচি তুলে ধরতেই এই ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

শু/সবা

আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬