১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইসিসির কাছে তিন দফা দাবি পিসিবির

ভারতের মাটিতে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের পাশে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পিসিবি স্পষ্ট জানিয়ে দেয়—বাংলাদেশের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত না হলে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না তারা। পিসিবির দাবির মধ্যে রয়েছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশকে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ প্রদান, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও বাংলাদেশের জন্য নির্ধারিত পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইসিসির কোনো বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়ার প্রতিশ্রুতি।

প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির পক্ষ থেকে সরাসরি আলাদা ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছে। তবে সংস্থাটি তাদের আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ প্রদান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। যদিও বোর্ডের ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে মত রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন নাকভি।

এই সংকট কাটাতে গত রোববার লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বিশেষ অনুরোধ জানায় এবং একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। কঠিন সময়ে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশের ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইসিসির কাছে তিন দফা দাবি পিসিবির

আপডেট সময় : ০৫:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬