০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি

আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে এফসি বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের পর ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফা ইউস্তে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়।

লাপোর্তার সঙ্গে একাধিক শীর্ষ পরিচালকও পদত্যাগ করেছেন। পদত্যাগকারী পরিচালকরা হলেন—ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।

তবে এই পদত্যাগগুলো ক্লাবের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড এফসি বার্সেলোনার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে।

এই অন্তর্বর্তী সময়ের জন্য রাফা ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্ব পালন করবেন জোসেপ কুবেলস এবং ট্রেজারারের দায়িত্বে থাকবেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে দায়িত্বে থাকছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।

বোর্ড নির্বাচন ঘিরে ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে বার্সেলোনা সমর্থকরা।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি

আপডেট সময় : ১০:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬