ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি আর চূড়ান্ত প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় প্রার্থীরা। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কোন কেন্দ্রে ভোট দেবেন— তা নিয়ে সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কে অবস্থিত মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার ও গণসংযোগ ইতোমধ্যে শেষ করেছেন জামায়াত আমির। ভোটের দিন তিনি সকালেই কেন্দ্রে উপস্থিত থাকবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শু/সবা























