১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ভোট দিলেন ন্যান্সী, জানালেন অভিজ্ঞতা

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী জীবনের প্রথম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শেষে অনুভূতি প্রকাশ করে ন্যান্সী বলেন, অনেক প্রতীক্ষার পর তিনি প্রথমবারের মতো ভোট দিতে পেরেছেন। ঢাকা থেকে কষ্ট করে ভোট দিতে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্য বয়সে এসে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা তার জন্য আনন্দের হলেও কিছুটা আক্ষেপও রয়েছে।

এর আগে বিভিন্ন নির্বাচনে ভোট দিতে না পারার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই শিল্পী। অসুস্থতা ও অনুকূল পরিবেশের অভাবকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি জানান, অতীতে ভোটের পরিস্থিতি নিয়ে হতাশ ছিলেন।

তবে এবারের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ন্যান্সী বলেন, কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দায়িত্বরতদের সহযোগিতাও পেয়েছেন তিনি। কোনো অঘটন না ঘটলে দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে সামনে এগোবে বলেও মন্তব্য করেন।

নিজের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন এই জননন্দিত শিল্পী।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রথম ভোট দিলেন ন্যান্সী, জানালেন অভিজ্ঞতা

আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬