০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ১৪টিতে ঘটেছে।

সম্ভাব্য সংঘর্ষ ও অস্থিরতার মধ্যে সারাদেশে ১৩৫টি কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি বা সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে।

তথ্য অনুযায়ী, ৫৯টি কেন্দ্রে জালভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ছয়জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি কেন্দ্রে। ৪টি কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার কারণে ৩৩টি কেন্দ্রের ভোটগ্রহণ প্রভাবিত হয়েছে।

এবারের নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা সৃষ্টির পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

শু/সবা

নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত কমিটির নির্বাহী পর্ষদের বিশেষ সভা

সারাদেশে দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬