ঢাকা-৬ আসনের কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক।
বিদ্যালয়টির ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর—এই তিন কেন্দ্রের সমন্বিত ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।
কেন্দ্র নম্বর ৩৪:
মোট ১,৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক (ধানের শীষ) পেয়েছেন ১,০৮৭ ভোট এবং মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২৫ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১,৫১৫টি এবং ‘না’ পড়েছে ৩১৫টি।
কেন্দ্র নম্বর ৩৩:
মোট ১,৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৮১২ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬১৬ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,০৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি।
কেন্দ্র নম্বর ৩৫:
এই কেন্দ্রে ধানের শীষের পক্ষে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,০৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।
শু/সবা

























