6:48 am, Tuesday, 26 May 2026

ঢাকা-১৭: ১৮ কেন্দ্রে এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল জানা যায়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট।

সকাল দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। বরাদ্দ দেওয়া হয়েছে ১১৯টি নির্বাচনী প্রতীক।

দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোটের অভিযোগ পাওয়া গেছে ৫৯টি এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 1 =

Popular Post

দেনমোহর (মাহর) : ইসলামী বিবাহের একটি গুরুত্বপূর্ণ অধিকার

ঢাকা-১৭: ১৮ কেন্দ্রে এগিয়ে তারেক রহমান

Update Time : ০৮:৩৯:৪৯ pm, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬