১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে মোদির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও জোরদার হবে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পরপরই আন্তর্জাতিক পর্যায় থেকে আসা এই অভিনন্দন বার্তাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

তারেক রহমানকে মোদির অভিনন্দন

আপডেট সময় : ১১:০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬