১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মিষ্টি বিতরণ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে জয়ী প্রার্থীদের নাম ঘোষিত হওয়ার পর নোয়াখালী-৪ আসনে একটি নজরকাড়া সৌহার্দ্য দৃশ্য দেখা গেছে। ধানের শীষ প্রতীকের জয়ী প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতের আমির মো. ইসহাক খোন্দকার-এর বাড়িতে গিয়ে মিষ্টি নিয়ে সৌহার্দ্য প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মো. শাহজাহান প্রতিদ্বন্দ্বীর বাড়িতে পৌঁছে দুজন হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেন। দলীয় সূত্রে জানা গেছে, তারা একে অপরের কুশল বিনিময় করেন, শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আসনের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। একপর্যায় দুজন একে অপরকে মিষ্টিমুখ করান। সাক্ষাতকালে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান ইত্তেফাক ডিজিটালকে বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র। দিনশেষে আমরা সবাই একই এলাকার মানুষ। এলাকার শান্তি ও উন্নয়নের জন্য আমাদের মধ্যে সম্প্রীতি থাকা জরুরি। নির্বাচনের মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে আমরা সকলেই এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলার স্বার্থে একযোগে কাজ করব।”

উল্লেখ্য, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসহাক খোন্দকারের চেয়ে মো. শাহজাহান ৭০,১৯৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। শাহজাহান পেয়েছেন ২,১৯,১৮২ ভোট এবং ইসহাক খোন্দকার পেয়েছেন ১,৪৮,৯৮৯ ভোট।

সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, সদস্য কামরুজামান হাফিজ এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমুখ।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬