রুমিন ফারহানার সঙ্গে ছবি প্রকাশে আলোচনায় অপু বিশ্বাস » দৈনিক সবুজ বাংলা
০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানার সঙ্গে ছবি প্রকাশে আলোচনায় অপু বিশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা-র সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবির মাধ্যমে নবনির্বাচিত নেত্রীকে শুভেচ্ছা জানান তিনি। নারী নেতৃত্বের এই জয়ে তার সমর্থন সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে।

তবে বিষয়টি ঘিরে সমালোচনাও দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি প্রকাশ করে অপু বিশ্বাস রাজনৈতিক অবস্থান জানানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ মনে করছেন, তারকাদের এমন রাজনৈতিক প্রতিক্রিয়া প্রকাশ নেতিবাচক বার্তা দিতে পারে।

এ বিষয়ে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অপু বিশ্বাস বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তার মতে, রুমিন ফারহানাকে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে তিনি শিল্পের উন্নয়ন প্রত্যাশা করেন এবং একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হন রুমিন ফারহানা। জয়ের পর থেকেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

রুমিন ফারহানার সঙ্গে ছবি প্রকাশে আলোচনায় অপু বিশ্বাস

আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬