চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানও তাকে দেখতে হাসপাতালে যান এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
জানা যায়, গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শু/সবা
























