সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চবি ছাত্রদল নেতা » দৈনিক সবুজ বাংলা
০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চবি ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। এ ঘটনায় তার থুতনিতে ৮টি সেলাই দিতে হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিনও আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন তারা।
জানা যায়, ইফতার শেষে ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী ও মো. ইয়াসিন। পথে অক্সিজেন এলাকার অদূরে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বাইকসহ রাস্তায় ছিটকে পড়ে আহত হন তারা।
দুর্ঘটনার বিষয়ে চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, “ক্যাম্পাস থেকে ইফতার করে আমি ও জালাল সিদ্দিকী শহরের দিকে যাচ্ছিলাম। অক্সিজেনের অদূরেই আমাদের বাইক দুর্ঘটনায় পড়ে। একজন পথচারীকে বাঁচাতে গিয়ে আমরা বাইকসহ রাস্তায় ছিটকে পড়ে যাই।”
তিনি আরো জানান, দুর্ঘটনায় তার হাত ও কোমরে আঘাত লেগেছে। তবে জালাল সিদ্দিকী বেশি আহত হয়েছেন। তার থুতনি ফেটে যাওয়ায় সেখানে ৮টি সেলাই দিতে হয়েছে।
জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চবি ছাত্রদল নেতা

আপডেট সময় : ১১:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬