জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদে ড. শফিকুর রহমান-কে বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন।
গত ১২ মার্চ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-কে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্যসংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেছেন।
শু/সবা
























