আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল » দৈনিক সবুজ বাংলা
০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চরনরিনা পূর্বপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া, কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৫ মার্চ ) বিকেলে চরনরিনা পূর্বপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুম আলহাজ ময়নাল হকের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতারের পর আগত অতিথিদের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা করা হয়। এতে কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, আলহাজ ময়নাল হক দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর জন্য এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তিনি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বহু শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাবেক সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং সমাজের একজন অভিভাবকসুলভ মানুষ ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে তার অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, আলহাজ ময়নাল হক গত ১৩ মার্চ শুক্রবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা নামাজে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১০:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬