পাটগ্রাম সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের » দৈনিক সবুজ বাংলা
০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (সকাল) পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাস বয়সী সন্তান হুজাইফা। আহত হয়েছেন তাদের আরেক সন্তান সোহান (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ও তার চার মাস বয়সী সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবনি জানান, দুর্ঘটনার সময় একই পরিবারের চারজন সদস্য মোটরসাইকেলে ছিলেন, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

পাটগ্রাম সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬