জামালপুরের সীমান্তে ইয়াবা উদ্ধার » দৈনিক সবুজ বাংলা
০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরের সীমান্তে ইয়াবা উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায়নি৷

বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা।

ওই অভিযানে মালিক বিহীন ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেন আভিযানিক দল। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

জামালপুরের সীমান্তে ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৭:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬