শ্রমিকের স্বার্থ রক্ষায় ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমের প্রতিটি খাতে শক্ত ভিত্তি স্থাপন করবে বলে মন্তব্য করেছেন ইউনুস আহমদ।
শনিবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শ্রমিককে কেন্দ্র করে রাজনীতির ইতিহাস দীর্ঘদিনের। বিশ্বের বিভিন্ন সফল আন্দোলন শ্রমিক রাজনীতির ভিত্তিতেই গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশে শ্রমিকের অধিকার ও ভাগ্যের উন্নতি প্রত্যাশিত মাত্রায় হয়নি, বরং অনেক ক্ষেত্রে শ্রমিককে ব্যবহার করা হয়েছে।
ইউনুস আহমদ আরও বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনকে এই ধারার পরিবর্তন ঘটিয়ে প্রকৃত অর্থে শ্রমিকবান্ধব রাজনীতি গড়ে তুলতে হবে এবং শ্রমের প্রতিটি খাতে তা বিস্তৃত করতে হবে।
সভায় গাজী আতাউর রহমান বলেন, প্রচলিত শ্রমিক রাজনীতিতে মালিক ও শ্রমিককে বিরোধী অবস্থানে দাঁড় করানো হয়েছে, যা দ্বন্দ্ব ও অস্থিরতা তৈরি করে। তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন মালিক-শ্রমিক সম্পর্ককে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, এই কল্যাণমুখী শ্রমনীতি বাস্তবায়িত হলে উৎপাদনশীলতা বাড়বে এবং শ্রমিক-মালিক উভয়ের স্বার্থই রক্ষা পাবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























