9:13 pm, Thursday, 11 June 2026

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সিদ্ধান্তে কেন্দ্রের কোনো তথ্য দেয়নি ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো বাংলাদেশকে কোনো আনুষ্ঠানিক উদ্যোগের তথ্য জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সীমান্তে ‘নোম্যান্স ল্যান্ড’ বা শূন্যরেখা বজায় রেখে কোনো কাজ হলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হবে। বাংলাদেশ সবসময় সার্বভৌম সমতার ভিত্তিতে বিষয়গুলো বিবেচনা করে।

মন্ত্রী আরও বলেন, ভারতের কোনো রাজ্যের রাজনৈতিক সিদ্ধান্ত বা ঘোষণা বাংলাদেশের জন্য সরাসরি বিবেচ্য নয়। এ ধরনের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক অবস্থানই গুরুত্বপূর্ণ, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো ধরনের ‘পুশইন’ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো শিথিলতা রাখা হচ্ছে না।

পাশাপাশি তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে এবং বিভিন্ন সংস্থার হটলাইন সক্রিয় রাখা হবে।

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, চামড়া সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়েও সরকারের প্রস্তুতির কথা জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − 4 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সিদ্ধান্তে কেন্দ্রের কোনো তথ্য দেয়নি ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৬:২৩:৩৮ pm, Tuesday, ১২ মে ২০২৬