11:54 pm, Wednesday, 10 June 2026

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

আসিফ নজরুল বলেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্র ছিলেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ নজরুল জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র ছিলেন কি না—এ নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, “তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি।”

আসিফ নজরুল আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ছিলেন।

তিনি আরও লেখেন, সে সময় দেশে হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণেই তারেক রহমানের পড়াশোনা বন্ধ হয়ে যায়।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen + 18 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

Update Time : ০৪:২৯:৫৫ pm, Thursday, ১৪ মে ২০২৬