1:33 am, Saturday, 13 June 2026

ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য এগিয়ে এসেছিলেন, তেমনি আজ তারেক রহমানের আহ্বানে তারা ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপ দিতে কাজ করছেন।

তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা ও প্রশাসক হিসেবে তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মকে ধন্যবাদ জানান এবং তাদের দেশের দায়িত্ব গ্রহণে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তার মতে, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরকে গ্রহণযোগ্য ও বাসযোগ্য করতে হলে সবাইকে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। তিনি বলেন, আমরা চাই না ঢাকা বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় থাকুক; বরং এটিকে পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট হয়ে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 + eighteen =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

Update Time : ০৭:২১:১৪ pm, Thursday, ১৪ মে ২০২৬