10:29 pm, Friday, 15 May 2026

এনসিপির কমিটি থেকে একযোগে ২২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।

এর আগে বৃহস্পতিবার মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পদত্যাগী নেতাদের অভিযোগ, নবগঠিত কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং মামলা বাণিজ্যের মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে।

দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করা রাফসান জানি রিয়াজ বলেন, দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা কমিটির পুনর্মূল্যায়ন দাবি করবেন এবং বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নজরে আনা হবে।

সহ-সাংগঠনিক সম্পাদক পদত্যাগকারী হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সহ-প্রচার সম্পাদক ও সদস্য পদে থাকা নেতারা।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 + 1 =

About Author Information

Popular Post

এনসিপির কমিটি থেকে একযোগে ২২ নেতার পদত্যাগ

Update Time : ০৬:৫২:০২ pm, Friday, ১৫ মে ২০২৬