12:44 am, Saturday, 16 May 2026

নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হকের মৃত্যু

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে কাজ করেন। অবসরের আগে দীর্ঘদিন তিনি নাসার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নয় ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তার বাবা ছিলেন মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মৃত আনোয়ারা খাতুন।

তার পরিবারে আরও কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছেন—বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার বড় ভাই। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি)। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।

পরিবার জানিয়েছে, ড. এম রেজাউল হকের দাফন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন করা হবে। এদিকে শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 − four =

About Author Information

Popular Post

নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হকের মৃত্যু

Update Time : ০৭:৫৬:১৮ pm, Friday, ১৫ মে ২০২৬