9:38 pm, Saturday, 16 May 2026

তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে: এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৫৫ pm, Saturday, ১৬ মে ২০২৬
  • 3 Time View

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি। বরং তার নেতৃত্বে দেশের মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি করেছি। নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যার ফলে লক্ষ্মীপুরের চারটি আসনেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র তিন মাসের মধ্যেই বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আল্লাহর রহমত, তারেক রহমানের দূরদর্শিতা ও নেতৃত্বের কারণেই মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নির্বাসিত জীবন থেকেও তিনি দল ও দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায়ের পেছনেও এই ঐক্যের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন এ্যানি। তিনি বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে বিভক্ত বাংলাদেশকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছিলেন। আর খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র ও দেশের মর্যাদা রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, পুলিশ সুপার মো. আবু তারেকসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 2 =

About Author Information

Popular Post

তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে: এ্যানি

তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে: এ্যানি

Update Time : ০৯:৩৭:৫৫ pm, Saturday, ১৬ মে ২০২৬