11:12 pm, Tuesday, 19 May 2026

ভারতের কাছে প্রায় ৪৩ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ভারত মূলত দুই ধরনের সামরিক সরঞ্জাম কিনছে— অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার কামান ব্যবস্থা। দুটি পৃথক চালানে এসব সরঞ্জাম ভারতে পাঠানো হবে।

বিবৃতিতে বলা হয়, মোট বাজেটের মধ্যে প্রায় ২৩ কোটি ডলার ব্যয় হবে এম-৭৭৭ এ২ হাউইৎজার, এর খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, লজিস্টিক সাপোর্ট ও সংশ্লিষ্ট অন্যান্য সেবাখাতে।

অন্যদিকে অবশিষ্ট ১৯ কোটি ৮২ লাখ ডলারে ভারত অ্যাপাচে হেলিকপ্টার ক্রয় করছে। তবে কতটি হেলিকপ্টার কেনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ঐতিহাসিকভাবে ভারত সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশটি রাশিয়া থেকেই অধিকাংশ অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করে আসছে।

তবে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার চাপ বাড়ান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের ভূমিকাকে আরও জোরদার করবে।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 3 =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভারতের কাছে প্রায় ৪৩ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৪:৪৫:২৯ pm, Tuesday, ১৯ মে ২০২৬