10:51 pm, Tuesday, 19 May 2026

ঢাকা দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সভায় তিনি বলেন, স্বার্থ ও ক্ষমতার লোভে জোট শরিকদের যথাযথ মূল্যায়ন করেনি কিছু রাজনৈতিক দল। তিনি আরও দাবি করেন, বিভিন্ন সময়ে জোট গঠনের চেষ্টা হলেও তা সফল হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের আদর্শে অটল রয়েছে।

তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে অংশ নেবে এবং কোনো জোটে যাবে না।

সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ ও আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুমসহ অন্যান্য নেতারা।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three + eight =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ঢাকা দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

Update Time : ০৮:৪৬:৩৪ pm, Tuesday, ১৯ মে ২০২৬