12:15 am, Wednesday, 20 May 2026

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার পুরস্কার ঘোষণা করল ইরানে

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫ কোটি ইউরো পুরস্কার ঘোষণার একটি বিল নিয়ে ইরানের পার্লামেন্টে আলোচনা চলছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য প্রায় ৫ কোটি ইউরো (প্রায় ৫ কোটি ৮২ লাখ ডলার) পুরস্কার ঘোষণার পরিকল্পনা ইরানের আইনসভায় আলোচনায় এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ‘সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা’ শীর্ষক একটি বিল প্রণয়নের কাজ চলছে। এই বিলে লক্ষ্যভিত্তিক হামলায় জড়িতদের জন্য আর্থিক পুরস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইরানের পার্লামেন্টের আরেক সদস্য মাহমুদ নাবাভিয়ান দাবি করেছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ‘পাল্টা পদক্ষেপ’ হিসেবে এ ধরনের প্রস্তাব শিগগিরই ভোটে উঠতে পারে। তবে এই তথ্যগুলো নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি।

কিছু প্রতিবেদনে আরও দাবি করা হয়, সম্প্রতি তেহরানে এক হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ দাবির সত্যতা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকে আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এবং পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে নতুন এই বিল ঘিরে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

অন্যদিকে একই সময়ে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলেও খবর এসেছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, আগের তুলনায় নতুন প্রস্তাবে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের চাপ এখন ইরানের ওপরই রয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

6 + 17 =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার পুরস্কার ঘোষণা করল ইরানে

Update Time : ০৮:৫০:১০ pm, Tuesday, ১৯ মে ২০২৬