9:58 pm, Tuesday, 19 May 2026

শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত নীরব। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে বলেন, সীমান্তে পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যা চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভারতের বর্বর বাহিনী আমাদের খাদিমুলকে শহিদ করেছে। সীমান্তে অবর্ণনীয় নির্যাতন চলছে। একইসঙ্গে তরুণ সমাজকে ক্ষতিগ্রস্ত করতে মাদক প্রবেশ করানো হচ্ছে।” তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

নিহত খাদিমুলের বিষয়ে তিনি বলেন, পরিবার জানিয়েছে খাদিমুল মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন। তবে বিজিবির দেওয়া ব্যাখ্যাকে তিনি “বিএসএফের বয়ানের অনুলিপি” বলে মন্তব্য করেন।

তিনি সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বলেন, “এ পর্যন্ত যত মানুষ সীমান্তে নিহত হয়েছেন, তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।”

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + 11 =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০৮:৫২:১৭ pm, Tuesday, ১৯ মে ২০২৬