9:36 pm, Tuesday, 19 May 2026

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে আবারও সামরিক হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে এবং এ বিষয়ে আলোচনা চলছে। তিনি দাবি করেন, গতকালই ইরানে নতুন করে হামলা শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছিল এবং অন্যান্য অস্ত্রও হামলার জন্য প্রস্তুত ছিল। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের অনুরোধে শেষ মুহূর্তে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করতে ভবিষ্যতে “আরেকটি বড় হামলা” চালানোর প্রয়োজন হতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান থাকায় আপাতত হামলা স্থগিত রাখা হয়েছে।

সূত্র: আলজাজিরা

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 1 =

About Author Information

Popular Post

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

Update Time : ০৯:৩৫:৫৪ pm, Tuesday, ১৯ মে ২০২৬