3:58 am, Saturday, 13 June 2026

“সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে স্বাধীন বিচার বিভাগের অপমৃত্যু ঘটানো হয়েছে” — শিশির মনির

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৫৩ pm, Thursday, ২১ মে ২০২৬
  • 29 Time View

স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার সেই প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, “জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”

তিনি আরও বলেন, বিচারক ও বিচারিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার সূক্ষ্ম উদ্দেশ্য থেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জামায়াতে ইসলামী মনে করে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “সরকার নতুন করে ফ্যাসিবাদের খেলা শুরু করেছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অতীত সরকারের যে ধারা ছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে।”

তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হলে গণতন্ত্র ও ন্যায়বিচার দুটিই হুমকির মুখে পড়বে।

শু/সবা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 3 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

“সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে স্বাধীন বিচার বিভাগের অপমৃত্যু ঘটানো হয়েছে” — শিশির মনির

Update Time : ০৬:০১:৫৩ pm, Thursday, ২১ মে ২০২৬