2:41 am, Saturday, 23 May 2026

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ এবং হকিস্টিক দিয়ে হামলা করা হয় বলে দাবি করেছে এনসিপি।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তাকেও কিল-ঘুষি মারা হয়েছে বলে জানান তিনি।

পাটওয়ারী আরও দাবি করেন, হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। বর্তমানে তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, “আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। আমরা যদি মসজিদেও নিরাপদ না থাকি, তাহলে দেশ কোথায় নিরাপদ?”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমাদের অনেকের কাছ থেকে ক্যামেরা, ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তিনি আরও বলেন, “আইনমন্ত্রীর এলাকায় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে তিনি তার দায়িত্বে থাকতে পারেন না। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ করা উচিত।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল। তিনি দাবি করেন, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty + 7 =

About Author Information

Popular Post

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

Update Time : ০৪:৪২:৫২ pm, Friday, ২২ মে ২০২৬