2:41 am, Saturday, 23 May 2026

‘রামিসা হত্যার বিচার চাই’ স্লোগানে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর খুলনা মহানগর শাখা।

শুক্রবার (২২ মে) বাদ জুমা খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘আমার বোন কবরে, প্রশাসন কি করে’, ‘বিচার চাই বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অন্যায় ও সন্ত্রাস বেড়ে গেছে। ঘরে থাকা মা-বোনরাও নিরাপদ নয় উল্লেখ করে তারা শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম

এছাড়া বিক্ষোভ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + eight =

About Author Information

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

‘রামিসা হত্যার বিচার চাই’ স্লোগানে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

Update Time : ০৫:১১:৪৮ pm, Friday, ২২ মে ২০২৬