০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের পর নতুন গার্লফ্রেন্ড নিয়ে নৈশভোজে ইয়ামাল

লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনা–এর শিরোপা উদযাপন নৈশভোজ অনুষ্ঠিত হয় কাসানোভা বিচ ক্লাবে। অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা

অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তিনি সেভিয়ার ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার হাত ধরে অনুষ্ঠানে যোগ দেন। সম্প্রতি গ্রিসের উপকূলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই দুজনকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বর্তমানে ইনেস গার্সিয়ার টিকটকে ৫ লাখের বেশি অনুসারী রয়েছে। এছাড়া ইনস্টাগ্রামেও তার ফলোয়ার সংখ্যা দেড় লাখের বেশি। তিনি নিয়মিত ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট শেয়ার করে থাকেন।

এতদিন ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন ইনেস গার্সিয়া। তবে লামিনে ইয়ামাল–এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্পেনের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে চলতি বছরের এপ্রিলে সেল্তা ভিগো–র বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে ইয়ামালকে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং সামনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬–কে সামনে রেখে পুরোপুরি সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন।

বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ফেরার সম্ভাবনা রয়েছে। তবে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + sixteen =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

বিচ্ছেদের পর নতুন গার্লফ্রেন্ড নিয়ে নৈশভোজে ইয়ামাল

Update Time : ০৭:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬