1:54 am, Saturday, 23 May 2026

দুই ‘শিবির নেতা’র অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদল নাসির উদ্দীনের

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী–র ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির

শুক্রবার (২২ মে) বিকেলে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী–কে ‘মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে ঘটনাস্থলে অস্ত্র উঁচিয়ে ধরা দুই ব্যক্তিকে ‘শিবির নেতা’ দাবি করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

স্ট্যাটাসে নাসির উদ্দীন নাসির দাবি করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি অভিযোগ করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মব সৃষ্টির উদ্দেশ্যে’ গিয়েছিলেন এবং স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। পরে তার সঙ্গে থাকা লোকজন সাধারণ মানুষের দিকে গুলি করার চেষ্টা চালায় বলেও দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে অস্ত্রধারী দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা। তাদের একজনকে পাঞ্জাবি পরা সিয়াম উদ্দিন তুর্য এবং অন্যজনকে টি-শার্ট পরা আশিক হিসেবে উল্লেখ করা হয়। তাদের দুজনকেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর কর্মী বলে দাবি করেন।

তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারী–র ওপর হামলার ঘটনা ঘটে। পরে তিনি অভিযোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হকিস্টিক ও অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six − four =

About Author Information

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

দুই ‘শিবির নেতা’র অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদল নাসির উদ্দীনের

Update Time : ০৭:৪৮:২১ pm, Friday, ২২ মে ২০২৬