1:31 am, Sunday, 24 May 2026

খুন-ধর্ষণ ও গণভোট ইস্যুতে সরকারের সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার খুন, ধর্ষণ, গণভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই দেশে সংকট তৈরি হয়েছে।

শনিবার (২৩ মে) ঝালকাঠি জেলার পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন রাষ্ট্র পরিচালনার চেয়ে লুটপাটে বেশি ব্যস্ত। তিনি অভিযোগ করেন, গণভোটের পক্ষে অবস্থান নিয়ে পরে সরকার গঠন করে বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি বলেন, আগামী জুনে বাজেট অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধানের তফসিল কার্যকর করতে হবে। অন্যথায় রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও গভীর হবে।

বক্তব্যে তিনি রাজনৈতিক পরিস্থিতিকে ফুটবল খেলার সঙ্গে তুলনা করে বলেন, “বল এখন বিএনপির কোর্টে। সামনে না খেলে যদি ব্যাকপাস করা হয়, তাহলে বল নিজেদের গোলেই ঢুকে যাবে।”

পরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত রুকন সম্মেলনেও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। সেখানে তিনি বলেন, “গণভোটের পক্ষে ভোট চেয়ে পরে সংসদে দাঁড়িয়ে তার বিরোধিতা করা রাজনৈতিক প্রতারণা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুয়াযযম হোসাইন হেলাল, শফিকুল ইসলাম মাসুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − seventeen =

About Author Information

Popular Post

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

খুন-ধর্ষণ ও গণভোট ইস্যুতে সরকারের সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার

Update Time : ০৬:৩৪:০০ pm, Saturday, ২৩ মে ২০২৬