1:14 pm, Monday, 1 June 2026

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দীপেন দেওয়ান। পরে ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একই দিনে বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে দায়িত্ব পালনের পর ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন দীপেন দেওয়ান। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক এবং পরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীপেন দেওয়ানের পারিবারিকভাবেও বিএনপির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তার প্রয়াত পিতাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রজীবনে কিছুটা রাজনৈতিক সক্রিয়তা থাকলেও পরিবারের ইচ্ছায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − 14 =

About Author Information

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Update Time : ০১:১৩:৩০ pm, Monday, ১ জুন ২০২৬