5:00 pm, Wednesday, 3 June 2026

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

দুপুর ১টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি দাবি করেন, সীমান্তে তাদের আগমনের খবর পাওয়ার পর আগের রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে নেয়।

তিনি আরও জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে সরেজমিন তথ্য সংগ্রহ করেন। ফেরার পথে তাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়ি ভাঙচুর করা হয় এবং অন্তত চারজন আহত হন। তবে দলের অন্য সদস্যরা নিরাপদ আছেন বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

এর আগে সকালে সাংগঠনিক সফরে যশোরে যান এনসিপির এই নেতা। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি সফরসঙ্গীদের নিয়ে প্রাইভেট কারে বেনাপোলের উদ্দেশে রওনা দেন।

জানা গেছে, শার্শার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানে “সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন” বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

এ সফরে তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

9 + 16 =

About Author Information

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

Update Time : ০৩:৪৩:৩৬ pm, Wednesday, ৩ জুন ২০২৬