6:03 pm, Wednesday, 3 June 2026

কুয়েতে ইরানি হামলা, নিহত ১

ইরানের নতুন হামলায় কুয়েতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। পরে আংশিকভাবে বিমান চলাচল শুরু হলেও আপাতত শুধু কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে একাধিক ইরানি ড্রোন আঘাত হানে। বিস্ফোরকবাহী সামরিক ড্রোনের হামলায় বিমানবন্দরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইরান আবারও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি বিদেশি কূটনৈতিক মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি।

তবে নিহত ব্যক্তি বিমানবন্দরে মারা গেছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। তবে আপাতত শুধু কুয়েত এয়ারওয়েজের বিমান চলাচল করতে পারবে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালানোর পর তেহরান দাবি করেছিল, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে কুয়েতের দাবি, ইরানের হামলা সরাসরি তাদের বেসামরিক অবকাঠামোর ওপর আঘাত হেনেছে।

সূত্র: এএফপি, আলজাজিরা

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 − 1 =

About Author Information

কুয়েতে ইরানি হামলা, নিহত ১

Update Time : ০৪:১২:৪৪ pm, Wednesday, ৩ জুন ২০২৬