7:28 pm, Thursday, 4 June 2026

বিএনপি যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মোনায়েম ও সাধারণ সম্পাদক নয়ন

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম (মুন্না) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)

আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই কমিটি গঠনের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তিনি সেখানে পবিত্র হজ পালন করছেন। কমিটি ঘোষণার পর তিনি প্রতিক্রিয়ায় জানান, অভিজ্ঞ ও পুরোনো নেতৃত্বের ওপর আস্থা রেখেই যুবদলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, “পুরোনোদের অভিজ্ঞতা সংগঠনকে আরও শক্তিশালী করে তোলে, আমরা সেই শক্তিকে কাজে লাগাতে চাই।”

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবির (পল) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কামরুজ্জামান জুয়েল। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিল্লাল হোসেন তারেক

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরে মোট ১৫১ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, সংগঠনের প্রতিটি পর্যায়ে অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ভিত্তি হিসেবে কাজ করে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × four =

About Author Information

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

বিএনপি যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মোনায়েম ও সাধারণ সম্পাদক নয়ন

Update Time : ০৬:৫০:০৮ pm, Thursday, ৪ জুন ২০২৬