কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের এক মাদক কারবারির বাড়িতে চালের ড্রাম থেকে আট কেজি ভারতীয় গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন।
শুক্রবার ( ৫জুন) রাত ৮টায় ভুরুঙ্গামারী পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন ও থানার এসআই মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সুজন আলীর বাড়ির পিছনে কাঠখড়ির ঘরে একটি পরিত্যক্ত চালের ড্রামে বিশেষ কায়দায় সংরক্ষিত ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮হাজার টাকাসহ পাহাড়া দেয়ার কাজে নিযুক্ত মোঃ জসিম (২৪) কে আটক করা হয়।
এবিষয়ে ভুরুঙ্গামারী পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় মাদক চোরাচালান বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয় জনগণ যদি মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হন তাহলে শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।
অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
শু/সবা
জেলা প্রতিনিধি,কুড়িগ্রামঃ 
























