০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জের ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • 249

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়ের বাজারে দীর্ঘদিন রাজস্ব ফাকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট । ফলে বিপুল পরিমাণ রাজস্ব আয় হারাচ্ছে সরকার। শুক্রবার উপজেলার আঠার বাড়ি ইউনিয়নের কবির পুর নামক স্থান থেকে চালক বিহীন একটি চিনি ভর্তি ট্রাক আটক করেছে পুলিশ। জানাযায়, রায়ের বাজারের এক শ্রেণির অসাধু ব্যবসায়রা সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ ভাবে ভারতীয় চিনি আনার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক চিনি ভর্তি ট্রাকটি ফেলে রেকে পালিয়ে যায়। আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আমিনুল ইসলাম চিনি ভর্তি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে আঠারবাড়ি রায়ের বাজারে সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে এ সব চিনি আমদানি করে পাশ্ববতী উপজেলা গৌরীপুর,নান্দাইল, কেন্দুয়া সহ বিভিন্ন এলাকায় রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়াম্যান জুবের আলম রুপকের যোগাযোগ করা হলে
তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে আমদানীকৃত চিনি ব্যসায়ীদের সতর্ক করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলারপ্রসস্তুতি চলছে।

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জের ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩