ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপি পৃথক পৃথকভাবে দিবসটি পালন করে। স্থানীয় পাট বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম চকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহ নুরুল কবীর শাহিন। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য এ্যাড. শাহজাহান কবীর, উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু, ফরিদ উদ্দীন মন্ডল, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন হলুদ, জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন। অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে খেলার মাঠ রোডে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য শরীফ মো. জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য একেএম হারুন অর রশিদ, আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাবেক সম্পাদক নুরে আলম জিকু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ।
শিরোনাম
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব দিবস পালিত
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- ।
- 288
জনপ্রিয় সংবাদ



















