সিলেট জেলার ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি ইউনিট। শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, গ্রেফতারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি আনা।
শিরোনাম
সিলেটে আওয়ামী লীগ নেতা আটক
-
সিলেট ব্যুরো - আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- ।
- 234
জনপ্রিয় সংবাদ



















