০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে একজনকে গুলি করে হত্যা

Oplus_131072

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের সামনে সমুদ্র বালিয়াড়ির উপর কাটের ব্রিজে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (৫৫)। তিনি খুলনার দৌলত পুরের বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।ঘটনার পর পরই পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে দুর্বৃত্তকে ধরতে, জানান ওসি ইলিয়াস।
নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটো রিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রীজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটো রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম।
হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয় পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়। কে বা কারা কি উদ্দেশ্যে গুলি করে খুন করা হয়েছে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
নিহত গোলাম রাব্বানী কক্সবাজারে দীর্ঘদিন ধরে অবস্থা করছেন এবং মহেশখালীতে লবনের মাঠ ও ব্যবসা নিয়োজিত ছিলেন। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 1 =

About Author Information

Tipu Sultan

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে একজনকে গুলি করে হত্যা

Update Time : ১১:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫