প্রকাশিত : বুধবার , ৫ আগস্ট ২০২৬ , বিকাল ০৪:৫৩।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , রাত ০৩:৪৯

কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন


রিপোর্টার : ঝিনাইদহ প্রতিনিধি :
‘‘চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নূর আলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপি নেতা মো. হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহমান।আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক জাফর ইকবাল এবং প্রভাষক রফিকুজ্জামান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জে. এম. রওশন কবীর ও চার্লী খাতুন।বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, আত্মত্যাগ এবং এর গণতান্ত্রিক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তরুণদের দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।