প্রকাশিত : বুধবার , ৫ আগস্ট ২০২৬ , রাত ০৮:৪০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , রাত ০৩:৪২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা


রিপোর্টার : পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
 জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহত এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানানো হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনাকে ধারণ করে আইনের শাসন, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আন্দোলনে আহতদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।