বুধবার , ৫ আগস্ট ২০২৬ , রাত ০৩:৩২


গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ , রাত ০২:১৪
প্রিন্ট ভিউ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, কবি সরোজ দেব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে সংগীত ও নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা।