জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
একই সঙ্গে জেলার ১১টি উপজেলাতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
পরে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ